সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় ১২ আল শাবাব জঙ্গি নিহত

এবিএনএ : সোমালিয়ায় মার্কিন সেনাবাহিনীর বিমান হামলায় ১৩ আল শাবাব জঙ্গি নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনীর ইউএস-আফ্রিকা কমান্ড এক বিবৃতিতে এই কথা জানিয়েছে।
রবিবার এই বিমান হামলা চালানো হয় বলে জানা গেছে। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, কিসমায়ো থেকে ৫০ কিলোমিটার উত্তর পশ্চিমে এই বিমান হামলা হয়েছে যাতে কোনো বেসামরিক ব্যক্তি নিহত হয়নি। ট্রাম্প ক্ষমতায় আরোহণের পরে সোমালিয়ায় আল শাবাবকে লক্ষ্য করে ৩৪টি ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
গত অক্টোবরে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আল শাবাবের ট্রাক বোমা হামলায় ৫১২ জন নিহত হয়। নিহতের দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৯/১১ হামলার পরে এটা অন্যতম বৃহত্তম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *