সুপারহট নেহা

এবিএনএ : অনেক দিন ধরেই পর্দায় নেই নেহা ধূপিয়া। গত কয়েক বছর ধরেই কাজ একেবারে কমিয়ে দিয়েছেন এই সেক্সসিম্বল অভিনেত্রী। বিশেষ করে বিয়ের পর থেকে সংসারে মন দিয়েছেন তিনি। পাশাপাশি ব্যবসাও করছেন। তবে এবার দীর্ঘদিন পর তার প্রত্যাবর্তন হচ্ছে বলিউডে। নতুন একটি ছবির শুটিং শুরু করেছেন নেহা। নাম না হওয়া এ ছবিটির প্রযোজনাও করছেন তিনি। আগের মতো করেই সেক্সসিম্বল ইমেজে এ ছবিতে পাওয়া যাবে তাকে। পাশাপাশি ব্যাপক খোলামেলা হয়ে বেশ কিছু দৃশ্যে ক্যামেরাবন্দী হবেন। বিষয়টি খোদ জানিয়েছেন নেহা। এ বিষয়ে তিনি বলেন, নতুন ছবিতে অভিনয় করছি। একই সাথে প্রযোজনাও করছি ছবিটি। তাই এ ছবিটির উপর আমার অন্যরকম একটি ভালোলাগা কাজ করছে। তবে আগের মতো করেই সুপারহট নেহাকেই এখানে আবিস্কার করতে পারবেন দর্শক। এরই মধ্যে বেশ কিছু অংশের শুটিং শেষ করেছি। আশা করছি চলতি বছরের মাঝামাঝি এ ছবিটি মুক্তি পাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *