সাংবাদিকতা ও পুলিশের চাকরি দুটিই ঝুঁকিপূর্ণ পেশা: ডিএমপি কমিশনার

এবিএনএ : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, সাংবাদিকতা ও পুলিশের চাকরি দুটি পেশাই ঝুঁকিপূর্ণ। ঝুঁকি মাথায় নিয়েই এই পেশার মানুষরা কাজ করেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক আব্দুস সালাম মিলনায়তনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোশিয়েশনের (ক্র্যাব) গ্রুপ জীবন বীমার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সাহসের সঙ্গে অন্যায়, অনিয়ম তুলে ধরেন। ক্র্যাব সভাপতি আবুল খায়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্র্যাব সাধারণ সম্পাদক দীপু সারোয়ার। বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা শাহাদাত হোসেন সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন ক্র্যাবের সাবেক সভাপতি মধুসূদন মণ্ডল, খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক গাফফার মাহমুদ, ক্র্যাব সহ-সভাপতি মিজান মালিক, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *