সংঘাতপূর্ণ কর্মসূচিতে যাবে না বিএনপি: ফখরুল

এবিএনএ : বিএনপি এই মুহূর্তে কোনো সংঘাতপূর্ণ কর্মসূচিতে যাবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার ইচ্ছাকৃতভাবেই সিপিসি সম্মেলনের দোহাই দিয়ে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনে বাধা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান ফখরুল।

তিনি বলেন, চেয়ারপারসনের উপস্থিতিতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে প্রতিবছর জিয়ার মাজারে আমরা পুষ্প অর্পণ করি। এটি বাংলাদেশের একটি তাৎপর্যপূর্ণ দিন। প্রতিবছর দিনটি পালন করি। এবার আমাদের সেই সুযোগ থেকে সরকার বঞ্চিত করেছে।

জিয়াউর রহমান দেশে সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রচেষ্টায় আজ বাংলাদেশে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা পেয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *