শুক্রবার হাসপাতাল ছাড়বেন কাদের

এবিএনএ: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থাকা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার ছাড়পত্র পাবেন। তবে সহসাই তিনি দেশে ফিরছেন না। হাসপাতাল থেকে তাকে নেয়া হবে একটি ভাড়া বাসায়। সেখানে টানা এক মাস তার চিকিৎসা চলবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো। তাকে কেবিনে নেয়া হয়েছে। সবার সঙ্গেই তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন।

গত ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলে। ভারত এবং সিঙ্গাপুর থেকেও আসে বিশেষজ্ঞ চিকিৎসক।পরে মেডিকেল বোর্ড গঠন করে আলাপ আলোচনা করে ওবায়দুল কাদেরকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। সেই মতো ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গত ২০ মার্চ মন্ত্রীর বাইপাস সার্জারি হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *