‘শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করেই অন্য ক্লাসে উত্তীর্ণ করা হবে’

এবিএনএ : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান মু. জিয়াউল হক জানিয়েছেন, শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে মার্চ ১৫ পর্যন্ত ক্লাস, সংসদ টিভির ক্লাস ও অনলাইনের ক্লাসকে প্রাধান্য দেওয়া হবে। তবে স্কুল খোলার মতো অবস্থা হলে সামনাসামনি মূল্যায়নের মাধ্যমে অন্য ক্লাসে উত্তীর্ণ করা হবে। এক্ষেত্রে অটো প্রমোশন বলতে কিছু নেই।

আজ বৃহস্পতিবার জাতীয় শিক্ষা বোর্ড থেকে এ কথা জানিয়েছেন তিনি। জিয়াউল হক বলেন, শিক্ষার্থীদের সব শিক্ষকই চিনেন। প্রত্যেক শিক্ষার্থীর মেধা মূল্যায়ন করেই অন্য ক্লাসে উত্তীর্ণ করবেন। অষ্টম থেকে নবমে অটো প্রমোশন হবে না, যেকোনো পদ্ধতিতেই মূল্যায়ন হবে। এ ছাড়া পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির বিষয়ে মাউশি থেকে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *