শপথ নিতে বঙ্গভবনে আসছেন মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীরা

এবিএনএ: শপথ গ্রহণের উদ্দেশে বঙ্গভবনে আসতে শুরু করেছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এরই মধ্যে বঙ্গভবনে এসে পৌঁছেছেন অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। জানা গেছে, বঙ্গভবনে এসে পৌঁছেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, খাদ্যমন্ত্রী সাধন মজুমদার, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন্নাহার। অন্যরাও পথে রয়েছেন।

‌আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রীতি অনুযায়ী,  প্রথমে প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা শপথ নেবেন। তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *