শনিবার ঢাকায় আসছেন ওয়ালশ

এ বি এন এ : শনিবার রাতে ঢাকায় আসছেন বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘শনিবার রাতেই সে (কোর্টনি ওয়ালশ) ঢাকা চলে আসবে বলে আশা করছি। সে আমাদের পেস বোলিংয়ের জন্য বিরাট সংযোজন।’
তিনি আরো বলেন, ‘সে মেন্টর হিসেবে পরিচিত। আমাদের কাছে যতটুকু তথ্য আছে কোচ হিসেবে সে যতটুকু সফল তার চেয়ে ট্যাকনিক্যালি অনেক বেশি সফল। সে জানে কি করতে হবে। এখন আমাদের ছেলেদের কতটুকু দিতে পারবে, এটা সময়ই বলবে।’-যোগ করেন পাপন।
ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২ টেস্টে ৫১৯টি উইকেট নিয়েছেন। যা এক সময় ছিল বিশ্বরেকর্ড। ক্যারিবীয়দের হয়ে এখনও তিনি সাদা পোশাকে সর্বোচ্চ উইকেট শিকারি। এছাড়া ওয়ানডেতে ২০৫ ম্যাচে ২২৭টি উইকেট নিয়েছেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *