লাইফ সাপোর্টে বারী সিদ্দিকী

এবিএনএ : হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী বারী সিদ্দিকী। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রয়েছেন।চিকিৎসকদের মতে, তাঁর দুটি কিডনি অকার্যকর। তিনি বহুমূত্র রোগেও ভুগছেন। এছাড়া গতকাল শুক্রবার রাতে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। এরপর তাঁকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তিনি অচেতন ছিলেন। তাঁকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *