রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ইউএস ওপেন চ্যাম্পিয়ন নাদাল

এবিএনএ: কে কারে নাহি ছাড়ে, সমানে সমান। প্রায় পাঁচ ঘন্টার রুদ্ধশ্বাস এক লড়াইয়ের সাক্ষী হলো নিউইয়র্কের ফ্লাশিং মিডোজ। পুরুষদের ইউএস ওপেনের ফাইনালে পাঁচ সেটের দীর্ঘ লড়াইয়ের পর রাশিয়ার ড্যানিল মেদভেদকে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল।

প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠা ড্যানিল রীতিমত ঘাম ঝরিয়ে ছেড়েছেন নাদালের। দীর্ঘ লড়াইয়ের পর ড্যানিলকে ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৪ সেটে হারান স্প্যানিশ তারকা। এ নিয়ে ১৯তম বারের মতো গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন তিনি। এ দিনের ম্যাচে হাড্ডাহাড্ডির লড়াইয়ে প্রথম দু’টি সেট জিতে এগিয়ে থাকা নাদালকে চাপে ফেলে এর পরের দু’টি সেটই জিতে নেন ড্যানিল। ফলে ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। ম্যাচের ফল নির্ধারণী এই সেটে মরিয়া হয়ে লড়েছেন নাদাল। শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হার মানেন ড্যানিল। নাদালের হাতেই উঠে শিরোপা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *