রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল

এবিএনএ : নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সংলাপ করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিনিধিদল। রবিবার বিকেল সাড়ে চারটায় এই সংলাপ শুরু হয়েছিল। আজ বিকাল সোয়া চারটার দিকে খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিনিধিদলটি বঙ্গভবনে যায়। পরে সন্ধ্যায় সংলাপ শেষে দলটি বের হয়ে আসে।
প্রতিনিধিদলে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ। নতুন যে নির্বাচন কমিশন হবে তার অধীনেই ২০১৯ সালে হবে একাদশতম জাতীয় সংসদ নির্বাচন।
এর আগে বঙ্গভবনে সংলাপে অংশ নিতে বিএনপি নেত্রী বিকেল তিনটায় রাজধানীর গুলশানে তার বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা দিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। সেখানে যাত্রাবিরতি শেষে প্রতিনিধিদলের অপর সদস্যদের নিয়ে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *