রাশিয়ার বিমানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা জারি

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এর মাধ্যমে রাশিয়ার ওপর আগেই যেসব দেশ বিমান নিষেধাজ্ঞা দিয়েছিল তাদের কাতারে যোগ দিলো মার্কিন সরকার।

মঙ্গলবার (১ মার্চ) স্টেট অব দ্যা ইউনিয়ন ভাষণে জো বাইডেন এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেন, রাশিয়ার বিমানের জন্য আমেরিকার আকাশসীমা  নিষিদ্ধ করার মধ্যদিয়ে আজ রাতে আমি মিত্রদের সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দিচ্ছি। এতে রাশিয়া আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তাদের অর্থনীতি আরো চাপে পড়বে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *