যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল হাজারো বাড়ি পুড়ে ছাই, নিখোঁজ ৩

এবিএনএ : যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের দুই শহরে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে দাবানল। এতে অন্তত এক হাজার বাড়ি ধ্বংস হয়েছে। নিখোঁজ রয়েছেন তিনজন। শঙ্কা করা হচ্ছে তারা আর বেঁচে নেই। শনিবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। তবে এর আগে কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছে, এখন পর্যন্ত হতাহত বা নিখোঁজের রিপোর্ট পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে ডেনভার মেট্রোপলিটান অঞ্চলে দাবানলের শুরু হয়। বাতাসের গতি প্রতিঘণ্টায় ১০০ মাইলের বেশি থাকায় সুপিরিয়র ও লুইসভিলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এতে হাজার হাজার মানুষকে বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় দুই ঘন্টায় ছয় হাজার একর এলাকা পুড়ে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। বোল্ডারের কাউন্টি শেরিফ জো পেলে নিখোঁজ তিনজনের শনাক্তের বিষয়ে অস্বীকার করেন এবং বলেন তারা বাড়িতেই ছিলেন এবং আগুনে পুড়ে গেছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বোল্ডারে ১০ ইঞ্চির বেশি বরফ পরেছে এতে করে নিখোঁজদের খুঁজে বের করার প্রক্রিয়া জটিল হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনাকে জাতীয় দুর্যোগ বলে ঘোষণা দিয়েছেন এবং ক্ষতিগ্রস্থ লোকদের সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *