যুক্তরাষ্ট্রে এক দিনে ২৪০০ জনের মৃত্যু

এবিএনএ : যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ছয় মাসের মধ্যে দেশটিতে করোনায় এটিই সর্বোচ্চ সংখ্যক মৃত্যু বলে জনস হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় দুই লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছে দুই হাজার ৪৩৯ জন। এতে দেশটিতে করোনায় মৃতের মোট সংখ্যা দুই লাখ ৬২ হাজার ৮০ তে পৌঁছেছে।

ইউনিভার্সিটি অব মিশিগানের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. প্রিতি মালানি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, গুরুতর অসুস্থের সংখ্যা বেড়ে হাসপাতালগুলোতে চাপ বাড়তে পারে। আগামী মাসগুলোতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *