যুক্তরাষ্ট্রের ভরসার জায়গা হ্রাস পেয়েছে: মিশেল ওবামা

এবিএনএ : মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রের ভরসার জায়গা হ্রাস পেয়েছে। মিশেল ওবামা টেলিভিশন টক শোতে উপস্থাপক অপরাহ উইনফ্রেকে বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আমেরিকার অনেক কিছুতে পরিবর্তন ঘটেছে। এখন আমরা যা চিন্তা করিনি তাই ভাবতে হচ্ছে।

মিশেল ওবামা প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের নিন্দা করেছিলেন। তিনি নারীদেরও ট্রাম্পের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *