‘মিয়ানমার থেকে রোহিঙ্গা মুসলিমদের বের করে দিতেই নির্যাতন চালাচ্ছে’

এবিএনএ : মিয়ানমার সরকার নিজ ভূখণ্ড থেকে সব রোহিঙ্গা মুসলমানকে হয়ত বের করে দিতে চাইছে। জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের বৈঠকে দেওয়া ভাষণে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি উদ্বেগ প্রকাশ করে এমনটাই জানিয়েছেন। তিনি আরও বলেন, মিয়ানমার থেকে সব রোহিঙ্গাকে বের করে দেওয়ার লক্ষ্যেই হয়ত তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ নির্যাতন এবং ভয়াবহ সহিংসতা চলছে।

রোহিঙ্গা মুসলিমদের উপর অত্যাচারের ঘটনার পর লি দু’ দফায় মিয়ানমার সফর করেছেন। তিনি বলেন, ঘরে ঘরে তল্লাসির নামে মিয়ানমারে রোহিঙ্গাদের জীবন বিষিয়ে তোলা হয়েছে। এ ছাড়া গোলযোগপূর্ণ রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ঘরবাড়ি ভাঙ্গার তৎপরতাও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *