মির্জা ফখরুল সস্ত্রীক করোনা আক্রান্ত

এবিএনএ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও সংক্রমিত শনাক্ত হয়েছেন। তবে দুজনেই শারীরিকভাবে অনেকটা সুস্থ আছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বিএনপি সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র আরও জানিয়েছে, কয়েকদিন ধরে হালকা ঠান্ডা জ্বরে ভুগছিলেন মির্জা ফখরুল। এ কারণেই করোনা পরীক্ষার নমুনা দেন তিনি। বর্তমানে তারা দুজনেই রাজধানীর উত্তরার বাসায় আইসোলেশনে রয়েছেন বলেও জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *