মিথ্যা খবরে ক্ষুব্ধ বিপাশা

এবিএনএ : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর প্রেগন্যান্সির মিথ্যা খবর ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ বিপাশা বলেন, আমি আশা করব জীবনের এমন বড় সিদ্ধান্তটা আমাদের ওপরই ছেড়ে দেবেন সবাই। পুরোটাই গুজব।’ কয়েক মাস আগে কর্ণ সিং গ্রোভারকে বিয়ে করেছেন বিপাশা। পূজার ছুটিতে কলকাতায়ও ঘুরে গেলেন দু’জনে। তারপরই এই গুজব শুরু হয় বলি ইন্ডাস্ট্রিতে। এরপর অনেকেই ফোন করে খবরের সত্যতা জানতে চান বিপাশার কাছে। এ ঘটনায় চরম বিরক্ত বিপাশা ও তার পরিবার। পরে ঘনিষ্ঠ সাংবাদিকদের কাছে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বিপাশার মতে, তারকাদের সম্বন্ধে যা খুশি খবর যে করা যায় না তা মিডিয়ার একাংশ ভুলে যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *