মসুলে প্রচণ্ড সংঘর্ষ নিহত প্রায় ৯৭ দায়েশ সন্ত্রাসী

এবিএনএ : ইরাকের যৌথ বাহিনীর কমান্ডার এক বিবৃতিতে বলেছেন, মসুলে দায়েশের সঙ্গে সেনাবাহিনীর তুমুল লড়ায়ে প্রায় ৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তিনি আরো  জানিয়েছেন, মসুলের দক্ষিণ-পূর্বাঞ্চলে উদ্ধারকৃত তিনটি এলাকায় ফের দায়েশ সন্ত্রাসীদের হামলা প্রতিহত করেছে দেশটির সেনাবাহিনী। ওই লড়াইয়ে ৫১ সন্ত্রাসী নিহত হওয়া ছাড়াও তাদের বোমা পেতে রাখা চারটি গাড়ি ও তিনটি সাজোয়া যান ধ্বংস করে দেওয়া হয়েছে।

ইরাকের যৌথ বাহিনীর কমান্ডার তার বিবৃতিতে আরো জানিয়েছেন, গতকাল রবিবার বিমান বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আল ওয়াহদে এলাকায় একটি ভবনে হামলা চালিয়ে প্রায় ২৫ দায়েশ সন্ত্রাসীকে হত্যা করেছে। ইরাকি সেনাবাহিনীর ওপর হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার জন্য ওই ভবনে সন্ত্রাসীরা অবস্থান করছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *