মঞ্চে তো সবাই ঘুমাচ্ছিলেন, এরা কী আন্দোলন করবেন?

এবিএনএ: ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন ‘জাতীয় ঐক্যের’ নাগরিক সমাবেশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে মঞ্চে নেতারা তো সবাই বসে ঘুমাচ্ছিলেন। এরা কী আন্দোলন করবেন? রোববার বিকালে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার মেহেরুন্নেসা স্কুল মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার বিরোধীরা ঢাকায় বসে ষড়যন্ত্র করছেন। নানা ইস্যুতে ব্যর্থ হয়ে এখন তারা ‘জাতীয় ঐক্য’, জাতীয় ফ্রন্টের কাঁধে ভর করেছেন। এর আগে কর্ণফুলীতে প্রথম সমাবেশে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন আওয়ামী লীগ সম্পাদক। তিনি বলেন, যুক্তফ্রন্ট ঐক্য প্রক্রিয়ায় যেখানেই মিটিং করতে চায় সেখানেই মিটিং করবে। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে, যেখানে সমাবেশ করতে চায় সেখানেই করুক। কিন্তু তারা বড় জায়গায় যান না। তারা পল্টনে ঢুকে যায়, নাট্যমঞ্চে ঢুকে যায়। বড় জায়গায় গেলে লোক সমাগম হবে না এই ভয়ে তারা যায় না। কাদের বলেন, তারা বড় জায়গায় সমাবেশ করে না। তাদের হ্যাডম নেই সেখানে সভা করার। ৩০ দল মিলে মিটিং করেছে, এখন আমাদের পথসভার বাইরে যত লোক দাঁড়িয়ে আছে সেখানে তত লোকও ছিল না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *