বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা হাস্যকর: কাদের

এবিএনএ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লুটপাটের জন্যই নির্বাচন ও রাজনীতিতে জনগণের কাছে তারা প্রত্যাখ্যাত। সেই বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা হাস্যকর। সোমবার সংসদ ভবননের সরকারি বাসভবন থেকে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী অবস্থান এবং তার ব্যক্তিগত সততা দেশ-বিদেশে সমাদৃত ও প্রশংসিত। দুর্নীতিবাজ যেই হোক, শেখ হাসিনার সরকার শূন্য সহিষ্ণুতা নীতিতে অটল।

বিভাজন ও বৈরিতার রাজনীতি পরিহার করে করোনা প্রতিরোধের লড়াইয়ে সহযোগিতা করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে বিএনপি তাদের চিরাচরিত নালিশের রাজনীতি আঁকড়ে ধরে আছে। এই করোনাকালেও তারা আজগুবি তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। তাদের কথা শুনে মনে হয় পূর্ণিমার রাতেও বিএনপি অমবশ্যার অন্ধকার দেখতে পায়।

যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। সরকারের এতে কোনো হাত নেই। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনাকালেও বিশ্বের অনেক দেশেই জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *