‘বিএনপির নতুন কমিটি বছরের সেরা তামাশা’

এ বি এন এ : বিএনপির নতুন কমিটিকে বছরের সেরা ‘তামাশা’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনের এক ছাত্র সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, জাম্বো জেট সাইজের কমিটি দিয়ে গণতন্ত্র উদ্ধার করাটা দুঃস্বপ্নের নামান্তর।এই জাম্বো জেট সাইজের কমিটি বাংলাদেশের গণতন্ত্রের সাথে বছরের সেরা তামাশা।
খালেদা জিয়ার জঙ্গিবাদবিরোধী ঐক্য গড়ার আহ্বানের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ১৫ অগাস্ট আমরা শোক পালন করব, আর আপনি জন্মের আনন্দে কেক কাটবেন, তাহলে ঐক্য হবে কীভাবে?
শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৫০২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *