বিএনপির ত্রাণবাহী ২২টি ট্রাক আটকে দিয়েছে পুলিশ

এবিএনএ : মিয়ানমারে বর্বরোচিত নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য নেওয়া বিএনপির ত্রাণবাহী ২২টি ট্রাক কক্সবাজারে পুলিশি বাধায় আটকা পড়েছে।উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণে অংশ নিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃতে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল কক্সবাজারে পৌঁছে। রাতভর ২২ টি ট্রাকে ত্রাণ সামগ্রি ভরে বিএনপি নেতাকর্মীরা। পরে আজ বুধবার সকাল থেকে ২২টি ত্রাণবাহী ট্রাক শহীদ মিনার রোডের বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এর পর সকাল ১১ টার দিকে পুলিশের একটি দল ২২ টি ট্রাকের চাবি জব্দ করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *