বাবা হওয়ার এক বছর পর বিয়ের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

এবিএনএ : বাবা হওয়ার এক বছর পর বিয়ের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইতোমধ্যে বিয়ের কার্ডও বিলি শুরু করেছেন তিনি।

আগামী বছর জুলাইয়ে বাগদত্তা ক্যারি সাইমন্ডসকে বিয়ে করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। খবর দ্যা সানের।

জনসনের এটি তৃতীয় বিয়ে। সাইমন্ডসের প্রথম। ২০১৯ সালের শেষ দিকে আংটিবদল করেন জনসন। এর পর ২০২০ সালের এপ্রিলে করোনার ভয়াবহ প্রাদুর্ভাবের সময় তার ছেলেসন্তানের জন্ম হয়।

সাইমন্ডস দীর্ঘদিন ধরে জনসনের রাজনৈতিক সতীর্থ। ২০১২ সালে তাকে লন্ডনের মেয়র হিসেবে জিতিয়ে আনার প্রচারণায় নেতৃত্ব দেন।

জনসন প্রথম বিয়ে করেন ১৯৮৭ সালে, অ্যালেগ্রা মোস্তিন ওভেন নামের এক নারীকে। ওই বিয়ে স্থায়ী হয় ১৯৯৩ সাল পর্যন্ত।

পরে বিয়ে করেন ভারতীয় বংশোদ্ভূত মেরিনা হুইলারকে। গত বছর মে মাসে মেরিনাকে ডিভোর্স দেন তিনি।

জনসনের বিয়ের অনুষ্ঠান ইতালিতে হতে পারে। সেখানে সাইমন্ডসের আত্মীয়রা থাকেন। কার্ডে ৩০ জুলাইয়ের কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে অবশ্য এখনও কিছু বলা হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *