বাংলাদেশকে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয় ভারত: জয়শঙ্কর

এবিএনএ: বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘আরও উচ্চতায়’ নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ভারত। শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয়ার কথাও জানান ভারতের এ পররাষ্ট্রমন্ত্রী।

জয়শঙ্করের বক্তব্য উদ্ধৃত করে রবীশ কুমার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অত্যন্ত আন্তরিক আলোচনা হয়েছে।

বৈঠককালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী উপস্থিত ছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *