ফিফা সভাপতি ঢাকা আসছেন বুধবার

এবিএনএ: বুধবার ঢাকা আসছেন বিশ্ব ফটুবলের নির্বাহী সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন দেশ ঘুরলেও এশিয়ার কোন দেশে আসেননি তিনি। এশিয়া সফরের অংশ হিসেবে বুধবার বিকেলে ঢাকা পৌঁছবেন তিনি।

ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ শেষে বৃহস্পতিবার বিকেলে লাওসের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ফিফা সভাপতির। ফিফার চতুর্থ সভাপতি হিসেবে বাংলাদেশে আসছেন ইনফান্তিনো। এর আগে ১৯৮০-৮১ সালে ফিফা সভাপতি হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন হোয়াও হ্যাভেলেঞ্জ। ফিফা সভাপতি হিসেবে সেপ ব্লাটার দুইবার ২০০৬ ও ২০১২ সালে বাংলাদেশ সফর করেছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *