প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছাবেন রাতে

এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন উপলক্ষে জামার্নিতে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফেরার পথে আজ রবিবার সকালে আবুধাবিতে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজ ফ্লাইট (ইওয়াই-০০৪) আজ স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনেটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

আবুধাবিতে সাড়ে ছয় ঘণ্টার যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বেলা ১টা ৩৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং বাংলাদেশ সময় রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী শনিবার জার্মানির স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেলের আমন্ত্রণে আন্তর্জাতিক নিরাপত্তা নীতিসংক্রান্ত বার্ষিক সভা ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণের জন্য তিনদিনব্যাপী জার্মান সফর করেন। এই সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মান চ্যান্সেলরের দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *