প্রধানমন্ত্রীর নির্দেশেই গুমের ঘটনা ঘটছে: রিজভী

এবিএনএ : দেশে যত গুমের ঘটনা ঘটছে, তা প্রধানমন্ত্রীর নির্দেশেই ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও নিশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এই কথা বলেন।

রিজভী বলেন, দেশকে ধ্বংস করার জন্য প্রধানমন্ত্রী একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী নৈরাজ্য সৃষ্টি করলে জনগণও দেশে নৈরাজ্য সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, আবারও বিদ্যুতের দাম বৃদ্ধি করছেন গরিব-দুঃখী মানুষের পকেট কেটে আপনার আত্মীয়স্বজনের পকেট ভারী করার জন্য। ব্যাংক, শেয়ারবাজার শেষ, এখন মানুষের শেষ সম্বলটুকু কেড়ে নিতে চান। আপনার আত্মার শান্তির জন্য দাম বৃদ্ধি করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *