পার্লামেন্টে এমপিদের ঘুসাঘুসি (ভিডিও)

এবিএনএ : পার্লামেন্টে অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের মধ্যে ঘুসাঘুসির ঘটনা ঘটেছে। স্পিকার এক সংসদ সদস্যকে (এমপি) পার্লামেন্ট কক্ষ ত্যাগ করতে বলার পর জর্ডারের পার্লামেন্টের সদস্যরা মারামারিতে লিপ্ত হন বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

সংবিধানের প্রস্তাবিত সংশোধনী নিয়ে অধিবেশন চলাকালে অযৌক্তিক মন্তব্যের জন্য ক্ষমা চাইতে এক এমপি অস্বীকৃতি জানানোর পর এই মারামারির ঘটনা শুরু হয়। এতে কেউ আহত হননি বলে রয়টার্স জানিয়েছে।

খলিল আতিয়েহ নামে ওই সময় উপস্থিত এক এমপি জানান, প্রথমে সামান্য কথা কাটাকাটি থেকে শুরু হওয়া এই ঘটনা পরে হাতাহাতিতে রূপ নেয়।  এই আচরণ আমাদের জনগণের কাছে অগ্রহণযোগ্য। আমাদের দেশের সুনামও এতে ক্ষুণ্ন হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *