‘পার্বত্যবাসীদের সঙ্গে রাষ্ট্রের সেতু বন্ধন গড়ে তুলতে হবে’

এবিএনএ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘আমাদের মনে রাখতে হবে, পাহাড়ের অধিবাসীদের অবহেলা ও বঞ্চনা করে এবং পেছনে ফেলে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। সবাইকে সঙ্গে নিয়েই আমাদের পথ চলতে হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৌশল নিয়ে পার্বত্য এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হবে। পার্বত্যবাসীদের সঙ্গে রাষ্ট্রের অর্থবহ সেতু বন্ধন গড়ে তুলতে হবে। আলাপ-আলোচনা এবং পারস্পরিক আস্থা ও সমঝোতার মধ্য দিয়ে নিশ্চয় আমরা আগামী দিনে পার্বত্যবাসীদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।’
মন্ত্রী রবিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
রাশেদ খান মেনন বলেন, আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। আদিবাসীরা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমাদের দেশকে আদিবাসীরা তাদের ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্য দিয়ে সমৃদ্ধ করেছেন। আমরা সব নাগরিকের জন্য বাসযোগ্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি যেখানে পার্বত্যবাসীরাও অধিকার ও মর্যাদা নিয়ে এগিয়ে যাবে।
মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে এতে আরো বক্তৃতা করেন পার্বত্য চট্ট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈ শিং এমপি, মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আম উবায়দুল মুক্তাদির চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *