‘পাওয়ার অব অ্যাটর্নি আইনের অস্পষ্টতা শিগগিরই দূর করা হবে’

এবিএনএ : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পাওয়ার অব অ্যাটর্নি আইন ও বিধিমালার অস্পষ্টতা শিগগিরই দূর করা হবে।
তিনি বলেন, ‘পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২ এবং পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা, ২০১৫ এর যেসব অনুচ্ছেদে অস্পষ্টতা রয়েছে তা শিগগিরই দূর করা হবে। একই সাথে নিবন্ধন বিধিমালা, ২০১৪ এর যেসব বিধি ও উপবিধিতে অস্পষ্টতা রয়েছে তাও দূর করা হবে। ’
মন্ত্রী আজ সচিবালয়ের সভাকক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দদের সাথে এক বৈঠকে একথা বলেন।
বৈঠকে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে আইনমন্ত্রী তা অতিদ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় তিনি চট্টগ্রাম জেলা জজশীপের শূন্য পদগুলো এক সপ্তাহের মধ্যে পূরণ করা হবে বলে জানান।
আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম-সচিব এ. এইচ. এম হাবিবুর রহমান ভূঁইয়া ও বিকাশ কুমার সাহাসহ আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ”ট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেনসহ সমিতির সিনিয়র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *