পরিবর্তন হলো ৫ জেলার নামের ইংরেজি বানান

এবিএনএ : চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, বরিশাল ও যশোর জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করা হয়েছে। বাংলা নামের সঙ্গে সামঞ্জস্যতা আনতে এই পরিবর্তন করা হলো। প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) জেলার নাম পরিবর্তন-সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকার সভা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘Chittagong’ এর পরিবর্তে বানান ‘Chattogram’, ‘Comilla’ এর পরিবর্তে ‘Cumilla’, ‘Barisal’ এর পরিবর্তে ‘Barishal’, ‘Jessore’ এর পরিবর্তে ‘Jashore’ এবং ‘Bogra’ এর পরিবর্তে ‘Bogura’, করা হয়েছে।’

এতদিন চট্টগ্রামের ইংরেজি বানান ‘Chittagong’, কুমিল্লার বানান ‘Comilla’, বরিশাল বানান ‘Barisal’, যশোরের বানান ‘Jessore’ ও বগুড়ার বানান ‘Bogra’ লেখা হচ্ছিল। নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানাসহ প্রশাসনিক ইউনিট গঠনের সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে নিকার সভায়। একই সঙ্গে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে থাকে নিকার। প্রধানমন্ত্রী হচ্ছেন এই কমিটির আহ্বায়ক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *