নির্বাচন কমিশন ভবনে আগুন

এবিএনএ: রাজধানীর আগারগাঁও এলাকায় নির্বাচন কমিশন ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

রোববার দিনগত রাত সোয়া ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার ফরহাদুল আলম চ্যানেল আই অনলাইনকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ  জানাতে পারেননি তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *