নিবন্ধিত পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সংখ্যা প্রকাশ করলেন তথ্যমন্ত্রী

এবিএনএ : দেশে নিবন্ধিত প্রিন্ট মিডিয়ার (পত্রিকা) সংখ্যা ৩ হাজার ১৯৫টি এবং ইলেকট্রনিক মিডিয়া ১০৩টি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বুধবার একাদশ জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদকে এ তথ্য জানান মন্ত্রী।

তথ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেলের সংখ্যা ৪টি। অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৪৫টি। রাষ্ট্রীয় মালিকানাধীন বেতার কেন্দ্র ১৪টি। সরকার অনুমোদিত বেসরকারি এফএম রেডিও ২২টি এবং কমিউনিটি রেডিও ১৮টি।

ড. হাছান মাহমুদ বলেন, সরকারি চারটি টেলিভিশন হলো- বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম। ৩০টি বেসরকারি টেলিভিশন সম্প্রচারে রয়েছে। ফ্রিকোয়েন্সি পায়নি ১৩টি চ্যানেল ও ফ্রিকোয়েন্সি পেয়েছে দুটি চ্যানেল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *