নিজের নামে হোটেল খুললেন রোনালদো

এ বি এন এ : নিজের জার্সির নম্বর ও নামের প্রথম দুই অক্ষর মিলিয়ে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো ‘সিআরসেভেন’ নামে পরিচিত। নিজের বহুল পরিচিত এই নামেই নিজ শহর ফুনচালে একটি হোটেল উদ্বোধন করেছেন এই পর্তুগীজ তারকা।
এ ছাড়া তার সম্মানে পর্তুগালের ঐতিহাসিক শহর ফুনচালের বিমানবন্দরের নামকরণ করা হয়েছে। মাডেইরা প্রদেশের রাষ্ট্রপতি মিগুয়েল আলবুকয়েরকিউ স্বয়ং বিমানবন্দরের নতুন নামকরণের ঘোষনা দিয়েছেন।
ফ্রান্সে সদ্য সমাপ্ত ইউরো চ্যাম্পিয়নশিপে জয়ের মাধ্যমে প্রথমবারের মত দেশকে বড় কোন টুর্নামেন্টের শিরোপা উপহার দিয়েছেন রোনালদো। নতুন এই ব্যবসার সঙ্গে জড়িত হওয়াটা অবশ্য হঠাৎ করেই হয়েছে বলে স্বীকার করেছেন জাতীয় দলের অধিনায়ক। তিনি বলেন, বিষয়টা বেশ আকস্মিক। কখনই ভাবিনি হোটেল ব্যবসার সঙ্গে জড়িত হবো।
চলতি বছরের শেষে লিসবনে সিআরসেভেন হোটেলের দ্বিতীয় শাখা উদ্বোধনের কথা রয়েছে। এ ছাড়া আগামী বছর মাদ্রিদ ও নিউ ইয়র্কে আরো দুটি খোলার পরিকল্পনা রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *