দ্বিপাক্ষিক অংশীদারিত্বে জোর দেবেন কেরি

এ বি এন এ : বাংলাদেশ সফরকালে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরো শক্তিশালী করার ওপরে জোর দেবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন বৈশ্বিক বিষয়ে দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতা নিয়ে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সাথেআলোচনা করবেন কেরি। এছাড়াও গণতন্ত্র, উন্নয়ন, নিরাপত্তা এবং মানবাধিকার বিষয়ে আমাদের দীর্ঘমেয়াদী দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরো শক্তিশালী করার ওপরেও তিনি জোর দেবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *