দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

এবিএনএ : সুইডেনে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-০০২ নম্বর ভিভিআইপি ফ্লাইটটি আজ শনিবার সকাল সোয়া নয়টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সফরকালে প্রধানমন্ত্রী ৪৭ সদস্যবিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তিনি সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেন এবং রয়্যাল ক্যাসলে সুইডেনের রাজা ষোড়শ কার্লের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সুইডিশ পার্লামেন্টে যান এবং ভারপ্রাপ্ত স্পিকার টোবিয়াস বিলস্ট্রমের সঙ্গে সাক্ষাৎ করেন।

সফরকালে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল, স্টকহোম এবং নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সুইডেনের এন্টারপ্রাইজ ও ইনোভেশনমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *