দেশে ক’রোনায় মা’রা যাওয়া প্রথম ব্যক্তি যেভাবে আ’ক্রান্ত হন !!

এবিএনএ : বাংলাদেশে ক’রোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে এক ব্যক্তি মা’রা গেছেন। এই প্রথম ক’রোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে বাংলাদেশে কোনো ব্যক্তির মৃ’ত্যু হলো।সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা আজ ১৮ মার্চ বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছেন।

ক’রোনায় বাংলাদেশে প্রথম মৃ’ত্যু হওয়া ব্যক্তি বিদেশফেরত এক আত্মীয়ের মাধ্যমে এই প্রা’ণঘাতী ভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছিলেন বলেই জানিয়েছেন আইইডিসিআর পরিচালক। তিনি বলেন, ‘যিনি মা’রা গেছেন তিনি বিদেশে ফেরত এক আত্মীয়ের মাধ্যমে আ’ক্রান্ত হয়েছিলেন। আগে থেকে ভুগছিলেন শারীরিক নানা জটিলতায়।’তার কিডনি রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুসে সমস্যা এবং হার্টের অ’সুখ ছিল। হার্ট সমস্যার কারণে সম্প্রতি তার স্টেনটিং বা রিং পরানো হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *