দুদকের নোটিশ নিয়ে সিগমা হুদার রিট খারিজ

এবিএনএ : সম্পদের হিসাব চেয়ে ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে দুর্নীতি দমন কমিশনের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। সিগমা হুদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাজমুল হুদা। পরে খুরশীদ আলম খান বলেন, নোটিশের বৈধতা নিয়ে করা রিটে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
২০০৯ সালের ১২ জানুয়ারি সম্পদের হিসাব চেয়ে সিগমা হুদাকে নোটিশ দেয় দুদক। পরে ওই নোটিশ চ্যালেঞ্জ করে সিগমা হুদা হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে ওই বছর ২৭ জানুয়ারি হাইকোর্ট নোটিশের কার্যকারিতার স্থগিত করে রুল জারি করেন। গত বছরের ১৪ আগস্ট এ রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *