তিনতলায় উঠে গেল গাড়ি

এবিএনএ : সড়ক বিভাজকে আঘাত করল গাড়িটি। সঙ্গে সঙ্গেই রাস্তার পাশের একটি ভবনের একেবারে তৃতীয় তলায় গিয়ে আঘাত করল। সেখানে ছিল একজন দন্তচিকিৎসকের কার্যালয়। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এ ঘটনা ঘটে।

অরেঞ্জ কাউন্টি ফায়ার অথোরিটির মুখপাত্র ক্যাপ্টেন স্টিফেন হরনার বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁদের ফোনে এ দুর্ঘটনার খবর জানানো হয়। গাড়িটি দ্রুতগতিতে যাচ্ছিল। এরপরই কংক্রিটের ভবনে আঘাত হানে। হরনার বলেন, ধাক্কা খাওয়ার পরই ঘটনাস্থলে আগুন ধরে যায়।

গাড়িতে দুজন আরোহী ছিলেন। একজন গাড়ি থেকে নেমে যান। আরেকজন ভেতরেই আটকা পড়েন। তাঁরা সামান্য আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। গাড়িটি নষ্ট করে ফেলা হয়েছে। পুলিশের ধারণা, গাড়ির চালক মাদকাসক্ত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *