ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

এবিএনএ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকের এ হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে দাবি ছাত্রদলের।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আমাদের ওপর অর্তকিতে হামলা চালায়। এতে আমাদের ১০-১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসের হাকিম চত্বরে গেলে ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে নেতাকর্মীরা পেছন থেকে আমাদের ধাওয়া করে। হামলার এক পর্যায়ে আমরা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হই। এ সময় তিনজন সাংবাদিককেও মারধর করে ছাত্রলীগ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *