ট্রাম্প প্রশাসনে চাকরি ছাড়ার হিড়িক

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথম বছরেই সর্বোচ্চ সংখ্যক কর্মী চাকরি ছেড়েছেন। ফলে হোয়াইট হাউজের কর্মীদের মধ্যে চাকরি ছাড়ার হিড়িক পড়েছে বলে জানা গেছে। হোয়াইট হাউজ সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ১৯৮১ সালে রোনাল্ড রিগ্যানের শাসনামলে ১৭ শতাংশ কর্মী চাকরি ছাড়েন। তবে ট্রাম্প জমানায় এই হার দ্বিগুণ।

ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথমে নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে চাকরিচ্যুত করেন। এক মাসের মতো দায়িত্ব পালনের পর গত ফেব্রুয়ারিতে তিনি চাকরিচ্যুত হন। এরপর ট্রাম্পের সঙ্গ ছাড়েন তার নির্বাচনী প্রচারণার অন্যতম সমন্বয়ক রায়ান্স প্রিবাস ও স্টিভ ব্যানন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *