টি ২০ অধিনায়ক সাকিব

এবিএনএ : গত শ্রীলংকা সফরে মাশরাফি বিন মুর্তজা টি ২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছিলেন পরবর্তী টি ২০ অধিনায়ক হিসেবে তার প্রথম পছন্দ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সভাপতির সেই ইঙ্গিতই বাস্তবে রূপ নিল। বাংলাদেশের নতুন টি ২০ অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছে বিসিবি।
শনিবার বিকালে বিসিবির পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এদিকে আম্পায়ারিং কমিটির নতুন চেয়ারম্যান করা হয়েছে শেখ সোহেলকে।
আইপিএল খেলতে সাকিব আল হাসান এখন ভারতে রয়েছেন। সামনে টাইগারদের কোনো টি ২০ সিরিজও নেই।
মে মাসে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। এরপরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে টাইগাররা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *