জেলায় জেলায় নির্বাচনী উপকরণ পাঠাচ্ছে নির্বাচন কমিশন

এবিএনএ: একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণাকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকাল থেকেই জেলায় জেলায় নির্বাচনী উপকরণ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রতিনিধিরা বিজি প্রেস থেকে মনোনয়নপত্র, জামানত বই, রশিদ বই, আচরণ বিধিমালা, প্রতীকের পোস্টারসহ বিভিন্ন রকম ফরম সংগ্রহ করছেন। নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ গণমাধ্যমকে জানিয়েছেন, সকাল ৯টায় বিজি প্রেস থেকে জেলা নির্বাচন কর্মকর্তাকে তার প্রতিনিধি পাঠিয়ে উপকরণ নিতে বলা হয়েছিল। ১০টা থেকে তারা মালামাল সংগ্রহ করেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় উদ্দেশে এক ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের যেন নির্বাচনী উপকরণ সংগ্রহ করতে কোনো অসুবিধা না হয় এজন্য সকালেই মাঠপর্যায়ে মনোনয়নপত্রসহ অন্যান্য উপকরণ পাঠানো হলো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *