জিন সম্পাদনা কৌশলের জন্য রসায়নে দুই নারীর নোবেল জয়

এবিএনএ : জিন সম্পাদনা কৌশল উন্নয়নের জন্য চলতি বছর রসায়নে নোবেল পেলেন দুই নারী।তারা জিন প্রযুক্তির সূক্ষ্ম সরঞ্জাম আবিষ্কার করেছেন। এটি সিআরআইএসপিআর/সিএএস ৯ জিন সম্পাদনা ব্যবস্থা। এর মাধ্যমে গবেষকরা অত্যন্ত নির্ভুলভাবে প্রাণি, উদ্ভিদ ও অণুজীবের ডিএনএ পরিবর্তন করতে সক্ষম।

নোবেল কমিটি তাদের বিবৃতিতে বলেছে, জীবন-বিজ্ঞানের ওপর এই প্রযুক্তি বৈপ্লবিক প্রভাব ফেলেছে। এটি নতুন ক্যান্সার থেরাপিতে অবদান রাখছে। বংশগত রোগ চিকিৎসার যে স্বপ্ন বিজ্ঞানীরা দেখে আসছেন তাকে হয়ত বাস্তবে রূপ দেওয়া যাবে এই প্রযুক্তির মাধ্যমে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *