‘চ্যানেল বন্ধ করা হয়নি, আইন প্রয়োগ করেছে সরকার’

এবিএনএ: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। শুধু আইন প্রয়োগ করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ভারতের জি-নেটওয়ার্কের চ্যানেল বন্ধের বিষয়ে তিনি বলেন, সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। সরকার প্রচলিত আইন প্রয়োগ করেছে। ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর উপধারা-১৯(১৩) এর বিধান অনুযায়ী, বাংলাদেশে বিদেশি কোনো চ্যানেলে কোনো ধরনের বিজ্ঞাপন প্রচার করা যায় না। শুধু দেশীয় বিজ্ঞাপন নয় কোনো ধরনের বিজ্ঞাপন দেখানো যায় না। বাংলাদেশে দেখানো হচ্ছে। এ আইন ভারতে আছে, যুক্তরাজ্যে আছে, কন্টিনেন্টাল ইউরোপে আছে, অন্য দেশে আছে। সেসব দেশে এই আইন মানা হয়।
তিনি আরো বলেন, দেশে এই আইনটি মানা হচ্ছিল না। আইনটি প্রয়োগ করা হয়নি। এটি না করার কারণে যেটি হয়েছে-বাংলাদেশের চ্যানেলগুলো যে বিজ্ঞাপন পেত সেই বিজ্ঞাপনের বড় একটা অংশ চলে গেছে ভারতে। আমরা দেখতে পেলাম ডাউনলিংক করে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেখানো হয় তখন আমরা নোটিশ দিয়েছি (পরিবেশক সংস্থাকে)। আমরা কোনো চ্যানেল বন্ধ করিনি।
তথ্যমন্ত্রী বলেন, সরকার কোনো চ্যানেল ডাউনলিংক করে না, যারা করে তারাই বলতে পারবে-এটা কেন বন্ধ হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রণালয় থেকে নোটিশ দিয়ে ৭দিনের মধ্যে তাদের কারণ দর্শাতে বলেছি। ৭দিনের মধ্যে তাদের জবাব পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *