খালেদা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

এবিএনএ : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমিতে আয়োজিত নারী অধিকার বিষয়ক চেঞ্জমেকার জাতীয় সম্মেলন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।কামাল বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। আইন অনুযায়ী তার (খালেদা জিয়া) ব্যবস্থা হবে। গ্রেপ্তারি পরোয়ানাটা আমাদের কাছে এসে যখন পৌঁছে যাবে, তখন আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *