খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ সেপ্টেম্বর

এ বি এন এ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা ধর্মীয় উসকানির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারো পেছানো হয়েছে। এই মামলার প্রতিবেদন দাখিলের জন্য ২৭ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
সোমবার শাহবাগ থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ঠিক করেন। প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত ২৩ বার সময় নিয়েছে পুলিশ।
২০১৪ সালের ২১ অক্টোবর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ মামলাটি দায়ের করেন। ওই দিন আদালত শুনানি শেষে শাহবাগ থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *