কুরিয়ারে এলো ফারিয়ার পুরস্কার

এবিএনএ : বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় পা রাখেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এরপর কাজ করেছেন এপার-ওপার দুই বাংলাতেই। হয়েছেন প্রশংসিত, পেয়েছেন পুরস্কারও। তারই ধারাবাহিকতায় এবার পশ্চিমবঙ্গের সিনেমায় অবদান রাখায় পুরস্কৃত হয়েছেন ফারিয়া। তবে এবার আর স্বশরীরে নয়, ঢাকার বাসায় ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে তার পুরস্কারটি পাঠিয়েছে আয়োজকরা।

গত ৩ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয় ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড শো’। সেখানে পুরস্কৃত হন এই বাংলাদেশি নায়িকা। করোনার কারণে ভারতে যেতে পারেননি ফারিয়া, তাই আয়োজকরা কুরিয়ারে পুরস্কারটি পাঠিয়েছে। গতকাল পুরস্কারটি হাতে পেয়েই সামাজিক মাধ্যমে তা সবার সঙ্গে শেয়ার করেন, প্রকাশ করেছেন ছবি।

এই নায়িকার ভাষ্য, ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড’-এ আমার হাজির থাকার কথা ছিল। কিন্তু করোনার কারণে আর ঝুঁকি নিতে চাইনি। আয়োজকরা ঢাকার বাসার ঠিকানায় পুরস্কারটি পাঠিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *