কারিগরি কমিটি পরামর্শ দিলে বিধিনিষেধ বাড়তে পারে: নৌ প্রতিমন্ত্রী

এবিএনএ : করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ঈদের আগেও থাকবে কি না, তা পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী । তিনি বলেন, যদি করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি পরামর্শ দেয়, তাহলে চলমান বিধিনিষেধ আরও এগিয়ে নেওয়া হতে পারে। তবে বর্তমানে যে পরিস্থিতি চলছে, তাতে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার মতো জায়গায় পৌঁছানো যায়নি।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। করোনাভাইরাস সংক্রমণ রোধে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে, যা চলবে ১৪ জুলাই পর্যন্ত। ঈদের আগে বিধিনিষেধ বাড়ানো হবে কি না তা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, যদি বেঁচে থাকি  জীবনে অনেকবার ঈদ আসবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *